২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ যেন বিরোধী দলেরই জয়

আলমগীর/লক্ষ্মীপুর

Published : 12 Mar 2012, 11:20 AM

Updated : 24 Jun 2022, 12:19 AM

বিরোধী দল হরতাল না দিলেও সরকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে সরকার হরতাল পালন করছে। এতে মনে হয় সরকার বিরোধী দলকে ভয় পাচ্ছে। স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল পালন করায় সাধারণ মানুষের মতামত হল এ যেন বিরোধী দলেই জয় হয়েছে। হরতাল না দিলেও হরতাল পালন করছে সরকার। দেশের জনগন আজ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আজ মানুষ জীবন ধারনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খুন-খারাপি বেড়েই চলেছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। জনগন সরকার ও প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তাই সবার একটাই দাবি ডিজিটাল বাংলাদেশে যদি না খেয়ে মরতে হয়, ডিজিটাল বাংলাদেশে যদি খণ্ড-বিখণ্ড হয়ে মরতে হয় তাহলে চাইনা এমন ডিজিটাল বাংলাদেশ, চাইনা এমন সরকার, চাইনা এমন প্রশাসন।