২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দলের ডাকা প্রথম হরতাল

মাহবুবুর রহমান

Published : 12 Mar 2012, 01:15 AM

Updated : 24 Jun 2022, 12:19 AM

গতকাল সারাদেশে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়েছে বলে দাবি করেছে জনগন। সকাল থেকেই শুরু হয় এই হরতাল। ঢাকা আন্তঃ জেলা বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যাইনি কোন জেলার উদ্দেশে, এবং অন্য কোন জেলা থেকে কোন বাস ও লঞ্চ প্রবেশ করেনি ঢাকাতে । হরতালে বাঁধা দেওয়া পিকেটারদের কে পুলিশ লাঠি চার্জ করে এবং বিভিন্ন জেলা থেকে কমপক্ষে ৩০০০ জন এরও বেশি লোক আটক করেছে পুলিশ।

আর এই কারণে দুর্ভোগ কাটিয়েছে সাধারন জনগন। সরকারের ডাকা হরতালকে উপেক্ষা না করে সারা দেশ থেকে হাজার হাজার বিএনপি কর্মীরা ছুটে এসেছে মহাসমাবেশে।
সরকার খাবার হোটেল ও আবাসিক হোটেল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিএনপি কর্মীদের। তাদেরকে বিএনপি প্রধান কার্যালয়ের সামনে ব্যানার বিছিয়ে শুয়ে থাকতে দেখা গেছে।
এই প্রথম সরকারি দল আজ হরতাল ডেকেছেন এবং তা সফল ও শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে। বিরোধীদলের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে এই ডিজিটাল হরতাল ডেকেছে বলে জানা যায়।

ওপর দিকে আজ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে । তারা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছে।