২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধুই ভোগান্তি

জুলকারনাইন

Published : 10 Mar 2012, 07:48 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

রাজনৈতিক কর্মসূচীর ধুয়া তুলে সর্ব সাধারণের ভোগান্তি এখন চরমে।নানামুখী অনভিপ্রেত ঘটনায় আক্রান্ত শহরবাসী ।আমার এক সহকর্মী(বেচারা নাদুস নুদুস গোবেচারা টাইপের) সকালে মোটর বাইকে অফিসে আসার সময় তিনবার চেক পোস্টের সম্মুখীন হয়েছেন। তাতে তার প্রায় একঘন্টা সময় নষ্ট হয়।তিনি যতই বোঝানোর চেষ্টা করেছেন যে, ভাই এম্নিতেই আমার দেরি হয়ে গেছে- ততই নিগৃহীত হয়েছেন নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের কাছে।শুধু আমার সহকর্মী নন অনেক কর্মজীবীর আজকে এক ই অবস্থা।এমনি তাদের পর্যবেক্ষণ ক্ষমতা যে অফিস গামী নিরীহ লোক আর সন্ত্রাসী তে কোনও পার্থক্য খুঁজে পাননা।নাকি মানুষকে হয়রানি করে তারা আনন্দ পান বোঝা দায়।