২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই রায়ে সন্তুষ্ট নই!!

মগজ - ধোলাই

Published : 07 Mar 2012, 07:47 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

আজকে বিডি নিউজ সহ বিভিন্ন অনলাইন খবরে পড়লাম ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী নির্যাতনের ঘটনায় শুধু মাত্র কলঙ্কিত শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। যদিও প্রথম আলোর হেডিং স্টাইল দেখে মনে হয় । হোসনে আরাকে বাদ দেয়ায় তারা খুশিতে আত্মহারা ।

পরিমল অভিযুক্ত,হোসনে আরাকে অব্যাহতি

অথচ এই হোসনে আরার প্রত্যক্ষ সমর্থনে পরিমল এসব ঘৃণ্য কাজ করিতে সাহস পেয়েছিল । আমি ধিক্কার জানাই প্রথম আলোকে যারা হোসনে আরা বাঁচাতে কলম ধরেছিল । সেই সব লেজ কাটা মানহীন শিক্ষকদের যারা অন্যায়কে নিরবে সমর্থন দিয়ে গেছে ।