২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুন করে রাষ্ট্রপতির কাছ থেকে মাফ পেলে এমন ঘটনা হতেই পারে

আলমগীর/লক্ষ্মীপুর

Published : 03 Mar 2012, 10:58 PM

Updated : 24 Jun 2022, 12:20 AM

গত ০২/০৩/১২ইং তারিখে লক্ষ্মীপুর জেলায় সদরে যুবতীর খণ্ড বিখণ্ড লাশ দেখে জন মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবাই বলছে এমন কাজ কোন মানুষ করতে পারে? সাধারণ মানুষকে বলাবলি করতে দেখা গেছে খুন করে যদি রাষ্ট্রপতির কাছ থেকে মাফ পাওয়া যায় তবে এমন ঘটনা হতেই পারে। সাধারণ মানুষ আজ আইনের প্রতি আস্থা রাখতে পারছে না। এমন জঘন্য খুনের ঘটনার যাতে পুণরাবৃত্তি না হয় সেজন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে এর সুষ্ঠু বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সাধারণ জনগন।