২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

আলমগীর/লক্ষ্মীপুর

Published : 02 Mar 2012, 08:28 PM

Updated : 24 Jun 2022, 12:20 AM

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার কালুহাজী ও রেহান উদ্দিন ভূঁইয়া সংযোগ সড়কের ব্রীজের নিচে রহমতখালী খালে একটি তরুণী বস্তাবিন্ধ লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায় ব্রীজের নিচে কালো ব্যাগের মত কিছু দেখতে পেয়ে টোকাইরা সেটা নেয়ার জন্য তা কাছে নিয়ে আসে। ব্যাগ খুলতেই দেখে একটি তরুনীর কাটা লাশ। তা দেখে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। এর পর পাশে আরও একটি ব্যাগ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে ব্যাগ দুটি নিয়ে যায়। তরুণীর পরিচয় এখনও পাওয়া যায়নি।