২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল-এ সেমিতে বরিশাল নাকি চট্টগ্রাম? প্রথম আলো লিখেছে বরিশাল সেমিতে!!!

এম. মিজানুর রহমান সোহেল

Published : 28 Feb 2012, 03:16 PM

Updated : 25 Jun 2022, 11:04 PM

গতকালই চূড়ান্ত হয়েছে বরিশাল বিদায় নিয়ে চট্টগ্রাম সেমিতে খেলবে রাজশাহীর বিপক্ষে। আজ দুপুর ২.৩০ মিনিটে চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা। বিশ্বাস না হলে বিপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে খেলার বিস্তারিত দেখুন। অথচ আমার প্রিয় দায়িত্বশীল পত্রিকা দৈনিক প্রথম আলো লিখেছে বরিশাল নাকি সেমিতে উঠেছে। প্রথমে দেখে বিশ্বাসই হইনি যে প্রথম আলো এমন একটি মহা ভুল লেখা ছাপতে পারে। প্রথম আলোতে নাটকীয়ভাবে প্রকাশিত সেই লেখাটির শিরোনাম হচ্ছে- নাটকীয় জয়ে সেমিতে বরিশাল। প্রিয় পাঠক! এখন আপনিই বিচার করুন এমন একটি ভুল লেখা প্রকাশ হওয়ার জন্য প্রথম আলোর ওই প্রতিবেদকের কি বিচার হতে পারে ???