বড় দেশে ক্ষুদ্র মনের মুখ্যমন্ত্রী
ভৌগলিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গভীর হবার সম্ভাবনা সৃস্টি হলেও শুধু মাত্র গুটি কয়েক মানুষের এক গেয়েমির জন্য বঞ্চিত হচ্ছে ভারত এবং বাংলাদেশের মানুষ । ঘোয়ার, মাথা মোটা আর অহন্কারের সকল সজ্ঞা ইতিমধ্যে ভেঙে ফেলেছেন- মুখ্যমন্ত্রী মমতা । কোলকাতার লোকজনই বলছে – ক্ষমতা পেয়ে মাথা খারাপ হয়ে গেছে মমতার । নিজেকে তিনি কেন্দ্রীয় সরকারের চেয়েও বেশি শক্তিশালী মনে করছেন ।
মাত্র বছর খানেকের মধ্যেই মমতা বিরোধী আন্দোলন চাঙা হয়ে উঠেছে । তাইতো ২৮ ফেব্রুয়ারি ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । মোট ১০ দফা দাবিতে দেশের ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ওই ধর্মঘটের ডাক দিয়েছে ।
এরই মধ্যে একদল ধর্ষকের পক্ষ নিয়ে কথা বলায় পুরো ভারতের মানুষ মমতাকে ছি : ছি: করছে । অনেকে আবার বলছে – সি পিএমই ছিল ভালো – মমতা তৃণমূল এসে একি জঞ্জাল বাঁধাল।
এই মমতার কারনেই বাংলাদেশর সঙ্গে ভারতের তিস্তা চুক্তি হয়নি । ভারতের কেন্দ্রিয় সরকারের আত্নরিক চেস্টা থাকার পর ও বাংলাদেশ ভারতের সর্ম্পক নস্ট হয়েছে । তিস্তা চুক্তি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বারংবার উদ্দোগ নেওয়া হলেও মমতা তার অবস্থান থেকে এক চুল নড়েনি – উল্টো ফারাক্কা বাঁধের ফাটল নিয়ে – মনমহনের সঙ্গে দেখা করতে চেয়েছেন ।
মমতার ধারনা ঐ ফাটল দিয়ে বাংলাদেশে বেশি পানি চলে আসছে । যে করে হোক ফাটল বন্ধ করতেই হবে ।
শুধু যে, বাংলাদেশের সঙ্গে মমতার এই রুপ তা নয় – নিজ দেশের বিরোধী দলের সঙ্গে মমতা আরো খারাপ ব্যবহার করছেন । দমন,পিরনে তিনি সর্বকালের রেকর্ড গড়েছেন। একেই বলে বড় দেশে ছোট মনের মুখ্যমন্ত্রী।
বর্তমান বিশ্বায়নের যুগে মমতা সত্যিই এক বিস্ময়ের নাম। এ রকম মুখ্যমন্ত্রী ভারতে আর কয়েকটা জন্মলে ভারতকে আর সামনে আগাতে হবে না চলে অনেক পেছনে। যেখান থেকে আর ফেরা যাবে না।
