২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়টা অনিবার্য ছিল তবে অসম্মানজনক হয়নি- অভিনন্দন সাকিব

বাসন্ত বিষুব

Published : 24 Jul 2015, 08:49 PM

Updated : 24 Jun 2022, 12:47 AM

আরেকটু গতি আনতে পারলে রান ৩০০ অতিক্রম করতে পারতো। উইকেট বাঁচাতে পারলেও তা সম্ভব ছিল। কিন্তু ভারতের গড়ে তোলা রানের এমন বিশাল পাহাড় অতিক্রম করার সাধ্য সাকিবের দলের আপাতত নেই- এটাই সত্য। তাই হারটা ছিল অনিবার্য। তবে সেই অনিবার্যটাকেই সম্মানজনক করার জন্য অভিনন্দন সাকিব ও তার দলকে। আর সেই সাথে ভারতীয় দলকেও অভিনন্দন জয়ের জন্য।