২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কতজন মেঘের দায়িত্ব নেবেন?

হাবিব৯৬

Published : 17 Feb 2012, 12:44 PM

Updated : 24 Jun 2022, 12:21 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উনি মেঘ এর দায়িত্ব নেবেন। উনি কতজন মেঘের দায়িত্ব নেবেন? শেয়ার ব্যবসায়ে লস হওয়ার জন্য কিছুদিন আগে যে এক ব্যবসায়ী আত্মহততা করেছে তার ছোট মেয়েটার দায়িত্ত্ব কে নেবে? যেখানে সরকার দেশের অর্থনীতির অবস্থা অন্য যেকোনো সময়ের থেকে ভাল দাবি করছেন সেখানে ভাত খেতে না পেরে এক কিশোর আত্মহততা করেছে। এসব অকাল মৃত্তুর দায়িত্ত কে নেবে?সরকার যুধ্যপরাধীদের বিচার নিয়ে ব্যস্ত। যারা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুধ্যে কাজ করেছিল আমি অবশ্যই তাদের বিচার চাই। কিন্তু এদের বিচার করতে গিয়ে যদি সমসাময়িক ঘটনা গুলোর বিচার না হয় সেটা নিশ্চই গ্রহণযোগ্য হবে না। লোকমান হত্যার কোনও বিচার হল না। মেঘের বাবা মা র খুনী এখনো ধরা হল না। প্রতিদিন সড়ক্ দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে । এই মানুষগুলির পরিবারের দায়িত্ত্ব কে নেবে?