২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসহায় আত্মসমর্পণ

এস.এম.ফারুক

Published : 19 Feb 2012, 12:33 PM

Updated : 24 Jun 2022, 12:21 AM

রাস্তা-ঘাটে চলতে গিয়ে দূর্ঘটনা প্রতি নিয়ত ঘটছেই, এ নিয়ে সচেতন মানুষেরা মানববন্ধন,রাস্তা অবরোধ,ভাঙ্গচুর, প্রতিবাদ,বিক্ষোভ সমাবেশসহ কতকিছুই না করছে, তবু কিছুতেই থামছে না এ সব সড়ক দূর্ঘটনার কারনে মৃত্যু। তাহলে কি এ অবস্থা থেকে আমাদের কোন মুক্তি নেই ? অস্বাভাবিক মৃত্যু একটি পরিবারকে কতটা বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়,তা যে কেউ নিজেকে নিয়ে কল্পনা করে দেখলে বুঝতে পারবেন। এ ক্ষেত্রে আমরা দায়িত্বশীল লোকদের কাছ থেকে আরো বেশি দায়িত্ব আশাকরি। কি কি কারণে দূর্ঘটনা ঘটে তা সঠিক ভাবে অনুসন্ধান করে যত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় ততই মঙ্গল। যদি আমাদের দেশের কর্তা ব্যক্তিরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমাদের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোন পথ খোলা নেই।