২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল্পকবিতা’র একুশে ফেব্রুয়ারি সংখ্যার লেখা জমা দেয়ার শেষ দিন ২৫ জানুয়ারি

গল্পকবিতা

Published : 21 Jan 2012, 12:42 PM

Updated : 24 Jun 2022, 12:23 AM

'একুশে ফেব্রুয়ারি' আমাদের গৌরবোজ্জ্বল একটি দিন। ৬০ বছর আগে এ দিন আমরা দেখিয়ে দিয়েছি কি ভাবে শত ত্যাগের বিনিময়ের মাধ্যমে নিজের প্রাপ্য আদায় করা যায়, সেদিন থেকে শুরু হয়ে ছিলো একটা স্বাধীন দেশের স্বপ্নদেখা, অধিকার আদায়রে জন্য লড়ে যাওয়া। তাই একুশে ফেব্রুয়ারি মানে আমাদের কাছে অনেক কিছু। আসছে একুশে ফেব্রুয়ারি'র ৬০ বছর পূর্তিতে একুশে ফেব্রুয়ারি নিয়ে আপনার আবেগ-অনুভূতিগুলোকে লিখুন গল্প বা কবিতার ফ্রেমে আর ২৫ জানুয়ারির মধ্যে পাঠিয়ে দিন গল্পকবিতার ঠিকানায় কারণ গল্পকবিতার আগামী সংখ্যা হল একুশে ফেব্রুয়ারি। আড়ামোড়া ভেঙে উঠুন, লিখুন গল্পকবিতায়।