বিএসএফ এর খুন বাংলাদেশের জন্য ভারত সরকারের নিয়মিত বন্ধুত্বের উপহার
বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের বর্ডার ফোর্স তথা বিএসএফ নিয়মিত তাদের সরকারের পক্ষে আমাদের নিরীহ লোকজন কে হত্যা করে বন্ধুত্বের উপহার পাঠাচ্ছে নিয়মিত। ভারত বালাদেশের সীমান্তের প্রায় পুরোটা জুড়ে আবস্থান । তাদের সীমান্তের র্ফোস বিএসএফ প্রতিনিয়ত অকারনে আমাদের নিরীহ লোকজন কে হত্যা করে আসছে। সীমান্তে বিএসএফ এর কাজ কি রক্ষকের না খুনের ? এটাই কি ভারত সরকারের বন্ধুত্বের নিদর্শন নাকি বন্ধুপ্রতীম আচরণকারী দেশের জন্য উপহার । বিগত ৪০ বছরে ভারতীয় এ বাহিনীর হাতে বাদ যায়নি শিশু ও নারীরা, ফেলানী ও আব্দুর রহমান তার উৎকৃষ্ট প্রমান ।
এই ৪০ বৎসরে এই খুনী বাহিনীর হাতে হত্যার শিকার হন সহস্রাধিক । বিএসএফ এর দাবী তারা চোরাকারবারী দমনে বিভিন্ন সময় গুলি চালাতে বাধ্য হয় । কিন্ত চোরাকারবারী কি শুধুই বাংলাদেশী জনগণ না তাদের দেশের জনগণেরও সংশ্লিষ্টতা আছে যদি থাকে তা হলে এ পযন্ত কতজন তাদের চোরাকারবারীকে তারা হত্যা করেছে। বিএসএফ ও ভারত সরকারের পরিসংখ্যান প্রকাশ করা উচিত । পাশাপাশি ১৯৬৪ সাল থেকে যুদ্ধাবস্থা বিরাজ করা পাকিস্তানের কয়জন নাগরিক কে এজাতীয় বর্ডারে হত্যা করেছে তাও প্রকাশ করা উচিত । বিশ্বের কোথাও চরম যুদ্ধাবস্থায় ও এধরনের নিরীহ মানুষকে হত্যার নজীর পাওয়া যায় না । এমনকি ফিলিস্তিন সীমান্তে ও না । যেখানে আমরা সবসময় তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াই তারা হত্যার মাধ্যমে বন্ধুত্বের কোন পথ আগাতে চায় আমার বোধগম্য নয়। আমরা কি তবে সবসময় তাদের এই নির্যাতন এর বোঝা বয়ে চলবো ।
গত কয়েকদিন আগে প্রকাশিত এক যুবককে উলঙ্গ করে নির্যাতনের লোমহর্ষক দৃশ্য বিশ্ববাসীকে অবাক করে দেয়। সভ্যবিশ্বের অগোচরে নিয়মিত যে অসভ্য নেশায় ভারতের সরকার লিপ্ত তা বিশ্ববাসীকে জানানোর সময় এসেছে । কেন আমরা বারবার শুধুমাত্র মিথ্যা বন্ধুত্বের আশ্বাসে আস্বস্থ হব । কেন আমাদের একের পর এক সরকার গুলো নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করে আমার জানা নেই । ঘৃণা করতে ইচছা করে সেইসব লোকজন কে যারা দেখতে পায়না ফেলানীর যুলন্ত লাশ । যারা দেখতে পায়না বিএসএফ এর হাতে নিহত আব্দুর রহমানের পড়ে থাকা রক্তার্ত লাশ যারা দেখতে পায়না নিয়মিত সীমান্ত অত্যাচারিত এদেশের সীমান্তবাসীকে । ধিক তাদের যারা আমাদের নদী বন্ধ করে ঐ দেশকে ট্রানজিট দিতেও কার্প্যর্ণ করে না ।
বিএসএফ বারবার সীমান্তখুন ও মধ্যযুগীয় নির্যাতন বন্ধের আশ্বাস দিলেও আমাদের ভারতপ্রীতি মূলক পররাষ্ট্রনীতির কারণে বাস্তবায়ন হয় না । বিএসএফ কর্তৃক বাংলাদেশীকে উলঙ্গ করে হাত পা বেঁধে বুট ও লাঠি দিয়ে নির্দয়ভাবে নির্যাতনের ঘটনা পৈশাচিক, বর্বরোচিত, নিষ্ঠুর -এই ঘটনার তীব্র নিন্দা জানাই ।
বিভিন্ন সময় কিছুলোকের মূখে বলতে শুনি –বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নাকি ভারতের হাতে নিয়ে নেয়ার ষড়যন্ত্র স্বাধীন এই দেশের জন্মলগ্ন থেকেই। সে লক্ষ্যেই কি সীমান্তে অবিরাম নিরীহ বাংলাদেশীদের হত্যা ও হামলা চালাচ্ছে ? দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি সত্যিই হুমকির সম্মুখীন ? সরকারের পররাষ্ট্রনীতি ও ভারতের সব অন্যায় দাবির কাছে কেন নিঃশব্দ আত্মসমর্পণ ? যে ভারতীয়রা অবিরাম সব শিষ্টাচার লঙ্ঘন করেই যাচ্ছে।
এই বিপর্যয় উত্তরণ এর জন্য জাতি হিসাবে আমাদের কে আবার জেগে উঠতে হবে মিডিয়াকে নিতে হবে জোরালো ভূমিকা। গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য । প্রতিহত করতে হবে নির্মম উপহার ।
[লিংক]
বিএসএফ এর হাতে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অপহৃত -বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ান ৫৫ বছর বয়সী হাবিলদার লুৎফর।
