২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির প্রক্টরিয়াল বডি

ইমদাদ হক

Published : 14 Jan 2012, 11:29 PM

Updated : 28 Apr 2022, 02:47 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়ের হত্যাকান্ডের ঘটনায় সবার আঙ্গুল প্রশাসনের দিকেই নিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যে প্রক্টরিয়াল বডি তাদের ব্যর্থতার কারনেই জুবায়েরকে বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ শিক্ষক- শিক্ষার্থীদের। এজন্য শুরু থেকেই সাধারন শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির অপসারন দাবিতে আন্দোলন করে আসছে। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে প্রক্টরিয়াল বডির গঠন করারা কারণেই ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলে জানা গেছে।