২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের জেলযাত্রা: এ দৃশ্য অতুলনীয়

বাসন্ত বিষুব

Published : 11 Jan 2012, 02:54 PM

Updated : 24 Jun 2022, 12:24 AM


ছবি: বিডি নিউজ

প্রথমে কাঠগড়া তারপর প্রিজনভ্যান এবং শেষে উঁচু দেয়াল ঘেরা কয়েদখানা। যাত্রার শুরু মগবাজার থেকে, যাত্রার শেষ নাজিমুদ্দিন রোডে। ঘাতক গোলাম আযম এখন কারাগারে।

এ দৃশ্য দেখার অপেক্ষাতেই তো ছিল জাতি। এ দৃশ্যের তুলনা হয়না; এ অনুভূতির কোন বিশেষণ নেই। এ দৃশ্য তুলনারহিত, এ অনুভূতি বিশেষণহীন। ৪০ বছরের এই বাংলাদেশে এটাই সর্বোত্তম দৃশ্য।

৩০ লক্ষ শহীদের আত্মা আজ জেগে উঠেছে। আমি তাদের অনুভব করছি। তাদের চোখে অশ্রু, তাদের মুখে হাসি। তারা আজ গোলাম আযমকে পরিহাস করছে। জাতি গোলাম আযমের বিচার চায়, শহীদের আত্মা এই ঘাতকের প্রাপ্য শাস্তি চায়।

আমরা এই রক্তচোষার পরিণতি দেখার অপেক্ষায়।