২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর কত সাংবাদিকের লাশ চাই?

নয়ন বাবু

Published : 09 Jan 2012, 03:44 PM

Updated : 24 Jun 2022, 12:24 AM

মিশুক মুনীর, দীনেশ দাশ ..এর পর কে? সরকারের মন্ত্রীরা একবার ভাবুন তো এরা যদি আপনার সন্তান হতো তবে কেমন লাগত? একদিন বুঝবেন যখন এভাবে আপনার কোন স্বজন মরবে। নৌমন্ত্রী সাবাস! আপনার জয়তু। দেখা হবে। কথাও হবে ।
একটি জাতির বিবেক সাংবাদিকরা। সেখানে সাংবাদিক হত্যার বিচার করা হয় না। রাস্তায় গাড়ী চাপা দিয়ে মেরে ফেলার পর আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করা হয় না। সেখানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো আছে বলে বলা যাবে না। আবার এরকম সত্যভাষণ দেয়ার পর জীবন নিয়ে থাকতে হয় ভয়ে। আসলে আরেকটা যুদ্ধ চাই। যার মাধ্যমে ভদ্রবেশী শয়তানের কবর রচনা করা হবে। আসুন আমরা দেশটা মা হিসাবে দেখি ভালোবাসি। সংলাপ নয় বাস্তবায়নে তরুণ সমাজ এগিয়ে আসি।