২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহি বি চৌধুরীর ফেসবুক গ্রুপ ব্লু ব্যান্ড কল ও আমার কিছু কথা !!!!

সুলতান মির্জা

Published : 03 Jan 2012, 09:58 AM

Updated : 24 Jun 2022, 12:24 AM

আমি যখন এই গ্রুপ এ মেম্বার হলাম তখন এর মেম্বার ছিল ৫০০০+। ওই সময়টা তে আমার মনে হয় এটা একটা নির্দলীয় গ্রুপ ছিল। কিন্তু এখন এটাকে মাহি বি চৌধুরী কী বলবেন আমি জানি না তবে সাম্প্রতিক সময়ে খোদ মাহি বি চৌধুরীর পোস্ট পড়লে এটা বুঝা যায় উনি আর নির্দলীয় নেই, এটা বিএনপির একটা গ্রুপ। আর অন্য কিছু রেগুলার পাঠকের লেখা পড়লে বুঝা যায় এটা ইসলামপন্থী জঙ্গি বাদীদের নিরাপদ ফেসবুক পাঠ্যশালা। রাতারাতি মাহি বি চৌধুরীর ফেসবুক গ্রুপ ব্লূ ব্যান্ড কল্ল এর মেম্বার এখন প্রায় ৩০০০০ হাজার এর কাছাকাছি। আমি প্রশ্ন করতে চাই এই গ্রুপ এর উদ্যোক্তাদের কাছে, বিশেষ করে মাহি বি চৌধুরী কে এটা কোন ধরনের ছলচতুরী, যেহেতু এটা আপনাদের (বিকল্প ধারা) দল সহ এই মুহূর্তে ৬ দলীয় জোট নেতা কর্মীদের একটা গ্রুপ তাহলে আপনি কেন নিজের ইমেজকে বড় করার জন্য ফেসবুক গ্রুপ ব্লূ ব্যান্ড কল কে নির্দলীয় বলে প্রচার দিচ্ছেন ?

যেহেতু গণতান্ত্রিক দেশ এটা যার যা খুশি তা করতে পারে কিন্তু তাই বলে ধোকাবাজি করা ভাল না মাহি বি চৌধুরী সাহেব। আপনি এখন ও বিএনপি করেন এটা ভাল কথা কিন্তু ফেসবুক গ্রুপ ব্লূ ব্যান্ড কল দিয়ে ইসলামপন্থী জঙ্গি মৌলবাদীদের একত্র করে লাভ কী?