২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান গাইতে এসে ৮০০০ টাকা খোয়ালেন ফেরদৌস আরা

বাসন্ত বিষুব

Published : 24 Dec 2011, 10:56 PM

Updated : 24 Jun 2022, 12:25 AM

টাঙ্গাইলের জন্য এ এক লজ্জার ঘটনা।

গতকাল টাঙ্গাইলে গান গাইতে এসে ভ্যানেটি ব্যাগ থেকে আট হাজার টাকা হারিয়ে গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার। ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলে এসেছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালে একটি চেয়ারে তিনি তার ভেনেটি ব্যাগটি রেখেছিলেন। গান শেষ করার পর ব্যাগটি খুলে দেখেন সেটিতে রাখা ৮০০০ টাকা নেই। এ ঘটনায় তিনি বেশ হতভম্ব হন। হয়তো এই কারণে যে যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের প্রত্যেকেই টাঙ্গাইলের বিত্তশালী। তাদের অনুষ্ঠানে এসে এভাবে টাকা হারাতে হবে তা হয়তো তিনি ভাবতেই পারেননি।

অবশ্য এই ঘটনায় টাঙ্গাইল ক্লাবের সদস্যরা বেশ বিব্রত। লজ্জাতেই অনেকে এ নিয়ে মুখ খুলতে চাননি।