২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগের কিছু নেতা শিশু হয়েছে : সৈয়দ আশরাফ

তুহিন

Published : 12 Feb 2011, 09:44 PM

Updated : 24 Jun 2022, 12:47 AM

আওয়ামীলীগের কিছু নেতারা নাকি বাচ্চাদের মতো আচরন করছে। তারা একে অপরে মারামারি, হানাহানি নিয়ে মত্ত। শুধু তাই নয়, তাদের কানমলা দিতে বড় নেতাদের ঢাকা থেকে চট্রগ্রাম যেতে হয়। শিশুদের মতো বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করতে গিয়েছিলেন দলের সম্পাদক সৈয়দ আশরাফুল। তিনি এমন্ও বলেছেন, সংশোধন না হলে তাদের শায়েস্তা করা হবে ভিন্নভাবে। তাই যতো তাড়াতাড়ি হোক তাদের সংশোধন হতে হবে, মানে বড়দের মতো হতে হবে। কিন্তু আমার মনে হয়, বাড়ির বড় কর্তা সোজা না হলে, অন্যরা কি সোজা হয়। আমাদের প্রধানমন্ত্রীই অন্যের সাথে বিবাদ বাধানোর চেষ্ঠা করেন, তেমন মন্তব্য করেন। তাহলে কি সোজা হবে অন্য নেতারা? কখনোই না। আগে নিজে বদলান, পরে অন্যকে বদলানোর উপদেশ দিন।
তথ্যসূত্র