২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের লোভে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় সাফিয়াকে

আজগর সালেহী আরমান

Published : 17 Nov 2011, 07:10 PM

Updated : 24 Jun 2022, 12:27 AM

প্রেম করে বিয়ে করে সাফিয়াকে তার আপন চাচাতো ভাই রফিক। সাফিয়ার কপালে এখনো শশুর বাড়ীর ভাত মিলেনি। মাঝে মধ্যে রফিক সাফিয়াদের বাড়ীতে আসত। ঘটনার দিন দিবাগত রাত রফিক যথারিতী সাফিয়াদের ঘরে আসে। রাত্রে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে সাফিয়ার মা ফজরের নামাজ পড়তে উঠলে অজু করতে গিয়ে টিওবওয়েল এর পার্শ্বে সাফিয়ার লাশ পড়ে থাকতে দেখে। বলেন তো বন্ধুরা গরীবের মেয়ে সাফিয়ার রফিক কে ভালবাসায় কি অপরাধ ছিল। ভালবাসাতো সবার জন্য উন্মুক্ত।