২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপনার লেখা কিংবা পছন্দের লেখার লিংক জমা দিয়েছেন কি?

ম, সাহিদ

Published : 14 Nov 2011, 10:58 PM

Updated : 25 Jun 2022, 11:04 PM

"একুশে বই মেলায়" ব্লগারদের লেখা নিয়ে হতে পারে বই প্রকাশ! নামক একটি পোষ্টের মাধ্যমে আপনার নিজের লেখা কিংবা আপনার কাছে ভাল লেগেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে প্রকাশিত অন্য যে কোন ব্লগারের সুন্দর এবং মান সম্মত লেখা গুলির লিংক জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

আমি ব্যক্তিগত ভাবে অত্যান্ত আনন্দের সাথে জানাতে চাই ব্লগের অনেক সদস্য এই আহ্বানে সাড়া দিয়ে স্বতফুর্ত ভাবে লিংক জমা দিয়ে এই উদ্দেগের সফলতা অনেকটা সম্ববনাময় করে তুলেছেন। কিন্তু আমার মনে হয় আরও বেশী লেখার লিংক জমা হওয়া উচিৎ ছিল। হয়ত পোষ্টটি অনেকের দৃষ্টির আড়ালে কিংবা অনেকেই দিব-দিব করে অনেক লেখার লিংক প্রদান করেন নাই। এ ক্ষেত্রে আপনার সম্পৃক্ততা যাতে বিঘ্নিত না হয় এবং কোন ভাল মান সম্মত লেখা আমাদের নজর এরিয়ে না যায় সে জন্য এখনই আপনার নিজের লেখা কিংবা পছন্দের লেখার লিংক প্রদান করার উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে। ঈদের লম্বা ছুটির কারনে যদিও ১৫-১১-২০১১ ইং লেখা জমা দেওয়ার শেষ তারিখ তথাপি আরও একদিন বাড়িয়ে ১৬-১১-২০১১ ইং রাত্র ১১.৫৯ মিনিট এর মধ্যে আপনার দেওয়া লিংক পাবার আশায় আমাদের সজাগ দৃষ্টি থাকবে। তবে এই সময়ের পর প্রদত্ত লেখার লিংক গুলি বাছাই কমিটির বিবেচনার বাইরে থাকিবে।
লিংক জমা দেওয়ার পাশাপাশি আপনার পছন্দসই বইয়ের নাম প্রস্তব করুন।

আমার/আপনার সর্বপরি সবার ঐকান্তিক সহযোগিতার কারনে আমাদের নিজিস্ব আশা আকাংখার প্রতিফলন হিসাবে আসছে একুশে বই মেলা আমাদের জীবনে স্মরনীয় হয়ে থাকবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।

শুভেচ্ছান্তে-
ম.সাহিদ