২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন সাইকেল ব্যবহার করি

কবীর

Published : 11 Nov 2011, 11:58 PM

Updated : 24 Jun 2022, 12:28 AM

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন," সিএনজি এবং ডিজেলের দাম সমান করে সরকার পরিবেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায়। পরিবেশের কথা চিন্তা করে বিএনপি সরকার সিএনজি চালিত যানবাহনের ব্যবস্থা করেছিলো। বিষয়টিকে স্বাগত জানিয়ে যানবাহনের মালিকরা তাদের যানগুলোকে সিএনজিতে রুপান্তর করেছিলো "। এটাই তো হবার কথা । আমাদের দুই দলের নেতারা যারা দেশ পরিচালনা করেন তারা অন্যর দেওয়া নিয়ম মানবেন কেন ? এই ধারাই তো চলছে !!!!!!!!!!!! আসুন না – এই তেল গ্যাস ব্যাবহার কমানোর ব্যাবস্থা করা যায় কিনা । তেল গ্যাস শুধু সাধারন বড় যান চালানোর জন্য ব্যবহার করা। নিজের কাজে সাইকেল ব্যবহার কি করা যায় না ? আমরা অনেক কিছুই কিন্তু বিদেশীদের অনুসরন করি। উন্নত বিশ্বে স্কুল কলেজে অফিসে ছেলে মেয়ে নির্বিশেষে সাইকেল কে ব্যবহার করছে যাতায়াতে । দুরের যাত্রায় বাস/রেল। আমরা কি এটাকে অনুসরন করতে পারি না ? এর জন্য জনগনকে উৎসাহিত করার দায়িত্ব কি দেশের নেতারা নিতে পারবেন কি ? নাকি তাতে আমাদের মান সম্মানের ক্ষতি হবে!!!!!!