২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের স্বাধীনতা কি এই জন্যই?

শাহীন মিরজা

Published : 03 Nov 2011, 01:50 PM

Updated : 24 Jun 2022, 12:28 AM

আজ আমাদের এই প্রিয় মাতৃভুমি স্বাধীন হয়েছে ৪০ বছর। এখনো আমাদের দেখতে হয় ক্ষুধার জ্বালায় অমর্তরা আত্মহননের পথ বেছে নিচ্ছে, দেখতে হয় লোকমানের মত মেধাবী ও সফল মেয়রকে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয় । এই জন্যই কি আমাদের এই প্রিয় মাতৃভুমি স্বাধীন হয়ে ছিল? স্বাধীনতার পর যখন যে ক্ষমতায় গিয়েছে তখন সেই লুটপাঠ করেছে । পালা করে হয় আওয়ামীলীগ নয়ত বিএনপি মনে হচ্ছে আমরা এই দুই লুটেরা গোষ্ঠির বৃত্তে আটকা পরে গেছিআমরা কি এই বৃত্ত ভাংতে পারিনা? আমরা কি এই বৃত্তের বাহিরে গিয়ে আমাদের কাঙ্খিত সোনার বাংলা গড়তে পারিনা ? অবশ্যই পারি । আমরা সবাই মিলে নতুনের সন্ধান করি যে নতুন অমর্তদের পেঠে ভাত দিবে দিবে লোকমানের মত সত সফল ও জনপ্রিয় প্রতিনিধিদের জীবনের নিরাপত্তা। আল্লাহ্ পাক আমাদের সহায় হোন।