২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিক নির্বাচন- আওয়ামিলীগের হার , জয় জনতার ।।

টুটুল ২৭২৯

Published : 31 Oct 2011, 06:47 AM

Updated : 24 Jun 2022, 12:28 AM

বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নারায়ন গঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল পর্যলোচনা করলে সহজেই বোঝা যায় সেলিনা হায়াত আইভি বিশাল ভোটের ব্যাবধানে আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী শামিম কে পরাজিত করতে যাচ্ছেন।সন্দেহাতিত ভাবেই বলা যায় সেলিনা হায়াত আইভি ই হচ্ছেন নাসিক এর প্রথম মেয়র তাই সেলিনা হায়াত আইভিকে জানাচ্ছি অভিন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা । পাঠক নাসিক নির্বাচনে সেলিনা হায়াত আইভি ছিলেন আপামর জনতার সরব মনের গোপন প্রার্থী অন্যদিকে শামিম ছিলেন ক্ষমতার মোহে অন্ধ জনবিচ্ছিন্ন ক্ষমতাসিন আওয়ামলিীগ সমর্থিত প্রার্থী ।ক্ষমতার মোহে অন্ধ শামিমের প্রতি জনতার ভয় ছিল ,ছিল অনেক ঘৃণা অন্যদিকে সেলিনা হায়াত আইভির প্রতি জনতার ছিল অকুন্ঠ সমর্থন ও অকৃত্রিম ভালবাসা ।বাস্তবতা হল অন্ধ ও কালা ( চোখে না দেখা ও কানে শোনা অর্থে ) আওয়ামিলীগ তা কোন ভাবেই বুঝতে পারলো না, হয়তো ক্ষমতায় থাকলে অনেকেই তা বুঝতে পারেন না / বুঝতে চান না ।কানা শামিম ও কানা আওয়ামিলীগে ওলামেলা , বোবা জনতা খেল রসগোল্লা ( কানা- বুঝতে না পারা অর্থে , বোবা – শান্ত,চুপচাপ থাকা অর্থে )। পরাজয় হলো আওয়ামিলীগের , পরাজয় হলো ক্ষমতার । জয় হলো ভালবাসার , জয় হলো জনতার । ।