২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেমন সরকার, তেমনি তাদের মন্ত্রী !! সুযোগ বুঝে কোপ দেয় ব্যবসায়ীরা

তুহিন

Published : 10 Feb 2011, 09:34 PM

Updated : 28 Apr 2022, 12:09 PM

আমাদের সরকার বরাবরই সাধারনের ব্যাপারে উদাসীন। তাদের এমপি, মন্ত্রী, আমলাদের পেটতো আর খালি থাকে না। সেজন্য জনগনের কি হলো সেটা দেখার সময় পায়না আ'লীগ সরকার। এমন একজনকে ( ফারুক খান) মন্ত্রীর জায়গায় বসাইছে, যে বাজার না দেখেই নিত্যপন্যের দাম নির্ধারন করে। যার ফলে দাম নির্ধারনের পরে আরো বেশি দামে জিনিষটি কেনা লাগে। আবার এমনই সুবিধা দিয়ে রাখছে যে, ১৫ দিন পরপর ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজার তুলনা করে দাম পরিবর্তন করতে পারবে। সেই সুযোগটা লুফে নেয় ভুড়িওয়ালা ব্যবসায়ীরা। যে কারনে আজ বাজারে গিয়ে সপ্তাহের ব্যবধানে প্রায় ১৫ টাকা বেশিতে কিনতে হলো সয়াবিন তেল।

বাসায় ফিরে এমনই একটা নিউজ দেখলাম অনলাইনে। তাই শেয়ার না করে পারলাম না।

তথ্যসূত্র