২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইন প্রতিমন্ত্রীর বক্তব্য

আজিজুল আলম সঞ্চয়

Published : 26 Oct 2011, 01:12 PM

Updated : 24 Jun 2022, 12:29 AM

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক হচ্ছেন জিয়াউর রহমান। তিনি বলেন, একাত্তরের ঘাতক আর জামাতের গর্ভেই বিএনপির জন্ম হয়েছে। আর এজন্যই দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে খালেদা জিয়া প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষাণা করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এক যুবসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

লেখক : আজিজুল আলম সঞ্চয়
ই-মেইল : aashonchay@gmail.com