২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মইরাও শান্তি নাই হেনার। ময়না তদন্তের রিপোর্ট নিয়ে চলছে খেলা..

তুহিন

Published : 09 Feb 2011, 09:01 PM

Updated : 24 Jun 2022, 12:48 AM

আমরা জাতি হিসেবে দিনে দিনে বর্বর হয়ে যাচ্ছি। যার কারনে একটি মেয়ে ধর্ষিত হবার পরেও অপরাধীকে বাদ দিয়ে ভিকটিমকে দোষারোপ করি। শুধু তাই নই দোররার আঘাতে ভিকটিমটিকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করিনা। তেমনটিই হয়েছে শরীয়তপুরের মেয়ে হেনার বেলায়।

ময়নাতদন্তের রিপোর্টে তার শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ পেয়েছে। অথচ বিচারকরা স্থানীয় সদর হাসপাতাল এর রিপোর্ট ও ঢাকা মেডিকেলের রিপোর্ট আলাদা হওয়ায় বিব্রত হচ্ছেন। ফলে মেয়েটি মরেও তার বিচার পাবে না। অযথাই মৃত্যুর পর তাকে নিয়ে কাটাছেড়া হচ্ছে। এমনটি হলে জানিনা আবারো ময়না তদন্ত হবে কিনা তার?

তথ্যসূত্র