২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিত এবার মানাসলু জয় করলেন

হিটলার এ. হালিম

Published : 19 Oct 2011, 02:20 PM

Updated : 24 Jun 2022, 12:29 AM

এভারেস্ট বিজয়ের পর এবার এম এ মুহিত পৃথিবীর অষ্টম উচ্চতম পবর্ত মানাসলু জয় করলেন। গত ১২ অক্টোবর তিনি ২৬ হাজার ৭৮১ ফুট উচ্চতায় (৮,১৬৩ মিটার) অবস্থিত মানাসলুর চূড়ায় আরোহন করেন। মানাসলু জয়ের মাধ্যেমে তিনিই একমাত্র বাঙালি হিসেবে তিনটি ৮ হাজার মিটার উচ্চতার পর্বত চূড়ায় আরোহন করলেন। এর আগে তিনি এভারেস্ট এবং চইয়ু জয় করেন। বর্তমানে মুহিত কাঠমান্ডুতে অবস্থান করেছন। শিগগিরই তিনি দেশে ফিরবেন।