২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্রেফ একটা অনুরোধ

বাদশা মিন্টু

Published : 03 Feb 2011, 01:00 PM

Updated : 24 Jun 2022, 12:48 AM

স্রেফ একটা অনুরোধ
পারলে রেখো
ভাবনাগুলো উড়িয়ে দিয়ে
দুচোখ ভরে স্বপ্ন দেখো।

স্রেফ একটা আমার কথা
পারলে রেখো
স্বপ্নগুলো মেলতে ডানা
রঙিন সুখের আবীর মেখো।

স্রেফ একটাই তো চাওয়া
পারলে তুমি রেখো
আমার স্বপ্ন তোমার চোখেই
সুখে-দুখে ডেকো।

স্রেফ তোমার জন্যই এই কথাটাই
পারলে তুমি রেখো
তোমার জন্যই ভালোবাসা
এই ছবিটাই এঁকো।