২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই ভিখারি দশা থেকে রক্ষা করুন!

সৌমেন

Published : 17 Oct 2011, 11:20 AM

Updated : 24 Jun 2022, 12:29 AM

পুঁজি বাজারের এখন যে অবস্হা তাতে বিনিয়োগকারীদের পথে বসতে আর বাকি নাই। আমরা কোথায় আছি, পুঁজিবাজারে বিনিযোগ করে! আমাদের কষ্টের টাকা অন্যরা লুটে নিয়ে গেল আমরা শুধু চেয়ে চেয়ে দেখি আমাদের কিছু করার নেই ।আমরা এখন ভিখারির চেয়ে খারাপ অবস্হায় আছি। আমারা এসেছিলাম বিনিয়োগ করতে, হয়ে গেছি অনশনকারী। আর প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিপেটা হতে হয় । আমাদের কিছু করার নেই আমরা পুতুলের মতো হয়ে গেছি । সবাই আমাদের নাচায়, আমরা নাচি। আশ্বাস দেয় কিন্তু কারোর আশ্বাসে কোন কাজ হয়না সবাই আসে যার যার স্বার্থ নিয়ে কাজ হাসিল করতে । বিগত ১ বছরও কোন কাজ করতে পারেনি সরকার। যারা শেয়ার কারসাজির সাথে জড়িত তাদের কিছু করতে পারেনি আমাদের দেশের আইন বা আইন প্রয়োগকারী সংস্থা । এরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। পর্দার আড়ালে থাকে । কিন্তু আমরা আজ নি:স্ব! রা্স্তায় নামা ছাড়া আমাদের কোন উপায় নেই। যদি কেউ পারেন তাহলে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারি তাদের এই ভিখারি দশা থেকে রক্ষা করুন!