২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার রোড মার্চের পর জনসভায় অনেক পাবলিক দেখে যারা বেহুশ তাদের বলছি…দয়া করে পাগল হবেন না !!!

সুলতান মির্জা

Published : 13 Oct 2011, 06:46 AM

Updated : 28 Apr 2022, 02:58 AM

গত কালকের কোটি টাকার পিকনিক এর পর অনেক বিএনপি,'জামায়াতের সমর্থকরা তৃপ্তির ডেকুর তুলে হাই দিচ্ছেন। এমন পাগলের পরিমাণ ও কম না । বিশেষ করে 'জামায়াতের সমর্থকরা অনেক বেশি উত্সাহিত এবার আর কেও আটকে রাখতে পারবে না নিজামী, মোজাহিদ, সাঈদী কে। ইদানিং ফেসবুক ও ব্লগ গোলু তে শিবির এর পোলাপাইন রা বলতেছে যারা আওয়ামী লীগ করে তাদের ইন্ডিয়ার ভিসা রেডি করে রাখতে। এখন ও নির্বাচন এর প্রায় 2 বছর বাকি আছে। এখন আমার প্রশ্ন হইল এই দলগুলো ক্ষমতায় গিয়ে আর কী না করতে পারবে ??? জামায়াতে ইসলামী দাবি করে তারা একটি রাজনৈতিক দল। কিন্তু এটা মোটেও সঠিক নয়। আমি মনে করি তাদের একটি সশস্ত্র ক্যাডারবাহিনী ছাড়া কিছু নেই।"

আমরা জানি তারেক কী বস্তু। আমাদের মনে আছে গত 2001 এর নির্বাচন এর পর এই বাংলাদেশে কী করেছিল তারা বিশেষ করে তারেক মিয়ার আম্মা মনে আমাদের হগুলের প্রিয় আফা বেগম খালেদা হয়ে উঠেছিল গড মাদার। এখন যখন এই মহিলা আমাদেরকে বলে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় এসে যায় তাহলে এই দেশ কোথায় যাবে ???