২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগ টিমের দৃষ্টি আকর্ষণ

ধ্রুবতারা

Published : 11 Oct 2011, 05:24 PM

Updated : 24 Jun 2022, 12:29 AM

আমি এই ব্লগের এক জন নতুন সদস্য। ব্লগ টিম, সদস্য, অতিথি সবাইকে অভিবাদন জানাচ্ছি। একজন সাধারণ পাঠক হিসেবে ব্লগ টিমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখক মন্তব্য বিভিন্ন কারণে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু গণমাধ্যম হিসেবে এখানে সব পথ ও মতাবলম্বীদের সমান গুরুত্ব ও স্বাধীনতা থাকা উচিত। সেটাই আমার মনে হয় সাইট টির জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে। অন্যদিকে বেশ কিছু লেখকের মন্তব্য পড়ে অবাক না হয়ে পারছিনা এমন কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ হয় কি করে তাই প্রশ্ন।

এখানে অনেক লেখা এবং লেখক আছেন যাদের রুচিবোধ সম্মন্ধে প্রশ্ন উঠতেই পারে। এরা আপনাদের ব্লগের জনপ্রিয়তার পথে অন্তরায় হিসাবেই কাজ করবে বলে আমার মনে হয়। একজন নতুন পাঠক হিসাবে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম শুধু। ভাল লাগলে ভেবে দেখবেন বলে আশা করছি।