২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটিয় ঘোর

জলপতনের নিরবতা

Published : 23 Jan 2011, 04:37 PM

Updated : 24 Jun 2022, 12:48 AM

ক্রিকেটের ডামাডোলে
ক্রিকেটিয় ঘোর
নতুন এক দিনে তাই
নতুন এক ভোর।

চার ছয় উইকেটে
যাবে কেটে দিন
দল যদি জিতে যায়
সাজবো রঙিন।

প্রতিদিন হইচই
খেলা নিয়ে রোজ
তর্কটা জমবেই
সাথে ভুড়িভোজ।

দিন গুনি প্রতিদিন
আর বাকী কতো
এই ফাঁকে সেরে নেই
কাজ আছে যতো।