২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের সলিল সমাধি: টেল অফ এ আনস্যাং হিরো

প্রীতম

Published : 23 Sep 2011, 10:24 PM

Updated : 24 Jun 2022, 12:31 AM

নাদিম ভাই, বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের বড় ভাই। পেশাগত জীবনে অত্যান্ত সফল একজন মানুষ। যার মত অবস্থানে যাবার স্বপ্ন অনেকের থাকলেও সেই সামর্থ্য সকলের হয়না। এই মানুষটি তার পেশাগত দায়িত্ব পালনকালে অনেকটা নীরবেই চলে যান। যে মানুষটি তার কর্মের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছিলেন, মৃত্যুর পর যথাযোগ্য সম্মান তিনি পাননি। বিভিন্ন আন্তর্জাতিক গনমাধ্যম যখন এই ঘটনা নিয়ে সরব, তখন আশ্চর্যজনক ভাবে আমাদের দেশের গনমাধ্যম ঘটনাটি কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি।

একমাত্র বিডিনিউজ২৪.কম একটা নিউজ করে কিন্তু তারা একজন Seismic Expert কে বানিয়ে দেয় তেল শ্রমিক।

আর কোন গনমাধ্যম খবরটা প্রকাশের প্রয়োজন বোধ করেনি।

আজ প্রথম আলো'র "খোলা কলম" পাতায় জনাব মারুফ ইসলাম স্মরন করেন নাদিম ভাইকে স্বপ্নের সলিলসমাধি শিরোনামে।

বিভিন্ন Website এ দূর্ঘটনাটির খবর-

1.katc.com
2.upstreamonline.com

নাদিম ভাই এর একটি ভিডিও:
http://www.youtube.com/watch?v=HzfzC-kFWuA