২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কেন এতো উদার?

জেমাম আহমদ

Published : 10 Sep 2011, 12:26 AM

Updated : 24 Jun 2022, 12:32 AM

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন। সাথে আসার কথা ছিল আপোসহীন নারী নেত্রী মমতা এর। কিন্তু আসলেন না। কেন? কারন এর সাথে তার রাজ্য এবং রাজ্যের মানুষের স্বার্থ জড়িত। তিস্তা র পানি দিতে হবে আর তা দিলে তার রাজ্যের স্বার্থ ক্ষুন্ন হয় তাই শেখ হাসিনার সাথে ব্যাক্তিগত সম্পর্ক থাকার পরেও আসলেন না। আমরা কি এমন দেশপ্রেমিক হতে পারি না? ৭৫% পানি না দিলে চুক্তি হবে না সাফ জানিয়ে দেওয়া হল আমাদেরকে। তারপরেও আমরা আমাদের সব কিছু ভারতকে দিয়ে দিলাম। আমরা ছোট দেশ হয়েও এতো উদারতা দেখালাম কিন্তু তারা বড় দেশ হয়েও কিছু দেখাতে পারল না? ৮০০ টাকা কেজি ইলিশ মাছের দর যেখানে বাংলাদেশের বাজারে সেখানে মমতাকে মাত্র ৪০০ টাকা কেজিতে ইলিশ মাছ দেয়া হয়েছে। কিন্তু এর বিনিময়ে আমরা কিছুই পেলাম না…এভাবে আর কতদিন চলবে? আমরা এতো উদার কেন?