চট্টগ্রামে কি কোন ব্লগার নেই?
গত কিছুদিন ধরে আমরা আমাদের প্রিয় ব্লগার হাসনা-হেনা ভাইয়ের জন্য লিখে যাচ্ছি।আমার মনে হয়না এমন কোন ব্লগার আছে হাসনা-হেনা ভাইয়ের ব্যাপারটি যাদের দৃষ্টিগোচর হয়নি।কারন প্রায় সব কয়টি জনপ্রিয় ব্লগে হাসনা-হেনা ভাইয়ের পোষ্টটি স্টিকি করা হয়েছে।ঢাকার ব্লগার ভাইয়েরা আজকে(০৭/০৯/২০১১) মিটিং করেছে।কিন্তু চট্টগ্রামের কোন ব্লগারকে দেখলাম না যে এই ব্যাপারটি নিয়ে এগিয়ে আসতে।আজকে আমি একটা কমেন্টে আমার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ রেখেছিলাম। কমেন্টটি ছিল এই রকম,
০৭ সেপ্টেম্বর ২০১১, ০৮:৩৫
চট্টগ্রামের কোন ব্লগার বন্ধু থাকলে প্লিজ আসুন আমরাও এক হওয়ার চেষ্টা করি।
আবারও অনুরোধ করছি,প্লিজ নিজেকে গুটিয়ে রাখবেন না।
আসুন আমরাও কোথাও বসি।
আমার সাথে যোগাযোগ করতে পারেন।
মোবাইল: ০১৯১২৬২১৮১০
আমার বাসাও একুশে হাসপাতালের পাশে যেখানে হাসনা-হেনা ভাই চিকিৎসা নিচ্ছেন।
দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন ব্লগার বন্ধুরও দেখা পেলাম না।
তাহলে চট্টগ্রামে কি কোন ব্লগার নেই?
আমাদের হাসনা-হেনা একজন চট্টগ্রামের ব্লগার।তাই চট্টগ্রামের ব্লগারদের কাছে ওনার দাবিটা একটু বেশি থাকা-ই স্বাভাবিক।
আমি আবারও অনুরোধ করছি চট্টগ্রামের ব্লগারদের কাছে প্লিজ আপনারা একটু সাড়া দিন।আপনারা যে যা পারেন একটু আর্থিকভাবে এগিয়ে আসুন।আপনারা যদি খুব ব্যস্ত থাকেন তাহলে আমাকে একটি কল করেন ,আপনি চট্টগ্রমের যেখানে-ই থাকেন আমি গিয়ে আপনার কাছ থেকে অনুদান সংগ্রহ করে হাসনা-হেনা ভাইয়ের কাছে পৌছে দেব। এই নিশ্চয়তাটুকু দিচ্ছি।
প্লিজ একটু এগিয়ে আসুন।
