২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজ আমার জন্মদিন

এম. মিজানুর রহমান সোহেল

Published : 01 Sep 2011, 03:30 PM

Updated : 25 Jun 2022, 11:05 PM

বছর ঘুরে এলো খুশির ঈদ | আর এবার কাকতলীয় ভাবে বছর ঘুরে খুশির ঈদের সাথে চলে এলো আমার শুভ জন্মদিন | ঈদ পালন করে রাত গড়াতেই আমার জন্মদিন আজ ১ সেপ্টেম্বর | রাত ১২ টার পর ব্লগে কাজ করতে করতে হটাত দেখি ঈদের আগের রাতের মতো একের পর এক আমার সেল ফোনে এসএমএস আসছে | ঈদের এসএমএস মনে করে সাথে সাথে দেখার সুযোগ হয়নি | পরে দেখি আরে আমার তো আজ জন্মদিন !! আমি তো ভুলেই গিয়েছিলাম | ব্লগ থেকে এবার ফেসবুকে ঢুঁ মারলাম | ওমা ! ওখানে দেখি আরেক কান্ড ! আমার ওয়াল জুড়ে জন্মদিনের উইশ বার্তা | অনেক অনেক মেসেজ | আমার ফেসবুকে এখন বন্ধু সংখ্যা (আজ পর্যন্ত) ৩৫৪৫ জন | হয়তো এজন্য উইশও বেশি | তবে আমার এত ভালোলাগার কারণ হচ্ছে ইতিপূর্বে এতবেশী উইশ আর কখনই পাইনি | ভার্চুয়াল উইশ যে এত মধুর তা আগে জানতাম না | আমার আজকের এই জন্মদিনে সবার থেকে দোয়া কামনা করছি |