২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যায় যায় ঈদ

আরিফুল হক

Published : 10 Dec 2021, 10:39 PM

Updated : 25 Jun 2022, 11:05 PM

আরও একটি উৎসবকে পিছনে ফেলে চলেছি আগামীর পথ ধরে। কতটুকু এগুতে পারছি তা প্রশ্ন থেকে যায়। ঈদ খুশির বার্তা নিয়ে আসলেও সেই খুশ বার্তা কতজনকে স্পর্শ করল??? তারপরও ঈদ আসবে ঈদ যাবে। অনেক মানুষ রয়ে যাবে যাদের জীবনে ঈদ কোন গুরুত্বপূর্ন ছাপ রেখে যাবে না। এর মাঝেই বহমান থাকবে আমাদের বৈচিত্র্যের এই জনপদ।

জাতীয় জীবনে কিছু কিছু দিন আসে নতুন করে শপথ নেওয়ার। ঈদ ধর্মীয় উৎসব হলেও তা শপথের বটে। কারণ বাঙালী মুসলমানদের জন্য দিনটি নতুন শপথের শিক্ষাই দেয় বটে। তাই আসুন আজ নতুন আশার, নতুন স্বপ্নের শপথ নিয়ে এগিয়ে যাওয়ার মিছিলে শামিল হই। আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে