২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল থেকে ব্লগপোষক/মডারেটর নেই ব্লগে!

লোকাল বাস

Published : 07 Mar 2011, 11:58 AM

Updated : 24 Jun 2022, 12:48 AM

বিডিনিউজ ব্লগ একটি নতুন ব্লগ। এখন সময় কর্তৃপক্ষের শতভাগ উপস্থিতির। পোস্ট এবং কমেন্ট মডারেশন করে রেখে মডারেটরদের কেউ জুম্মা পড়ে এসে ঘুমাচ্ছে, কেউ বা বসে বসে শুক্কুরবারের বাংলা সিনেমা দেখতেছে। আর ব্লগাররা পোস্ট দিয়ে মন্তব্য করে চোখে চশমা লাগিয়ে দেখার জন্য চশমা কিনতে বাইরে গেছে। কেউ ফিরে এসেছে, কেউ যানযটে পড়েছে।

এটাকে কোনভাবে সিরিয়াস বা স্মার্ট বলা যাচ্ছে না। ব্যবহারকারীদের প্রতি নিদারুন অবহেলা। একজন নতুন ব্লগার হিসেবে আমি এর নিন্দা জানাচ্ছি।