২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম. নাজমুল ইসলাম

Published : 21 Aug 2011, 09:52 PM

Updated : 24 Jun 2022, 12:33 AM

চট্টগ্রামে ১০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

সিএমপি সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের এসআই আফতাব হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগষ্ট রাত ১০.৩০ টার দিকে নগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর পাড় খান কলোনিস্থ মোঃ হাসান এর পান দোকানের পিছন হতে ১০ লিটার চোলাই মদসহ মোঃ আবুল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামীকে তাৎক্ষণিক ৫,০০০/- টাকা জরিমানা করেন।

রিপোর্ট : এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২১ আগষ্ট ১১
01673270919