২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

এম. নাজমুল ইসলাম

Published : 21 Aug 2011, 03:09 PM

Updated : 24 Jun 2022, 12:33 AM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় শনিবার রাতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

চমেক সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার এবং চন্দনাইশের জোয়ারা অভিমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী নাছির গুরুতর আহত হন। রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. নাছির (২৫) এবং তিনি চন্দনাইশের জোয়ারা রাস্তার মাথা এলাকার ভাই ভাই মোটর ওয়ার্কশপের মালিক বলে জানা গেছে।