২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

এম. নাজমুল ইসলাম

Published : 19 Aug 2011, 10:39 AM

Updated : 24 Jun 2022, 12:33 AM

চট্টগ্রামে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুলচন্দ্র বনিক জানান, বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর পাহাড়তলী থানাধীন সিটিগেট এলাকায় ফেনী থেকে চট্টগ্রামে আসা স্টার লাইন পরিবহনের বাসে তল্লাসি করে আমেরিকার তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তলসহ জিহাদুল ইসলাম (২৫) নামে উক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ওই পিস্তলের দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনও উদ্ধার করা হয়।

একটি মোবাইলের বাক্সে করে পিস্তলটি নিয়ে এসেছিলো জিহাদুল।
জিহাদুল কুমিল্লা চৌদ্দগ্রাম থানার বেতিয়ারা গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।