২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই…

এস·কে·রুবেল

Published : 15 Aug 2011, 03:15 PM

Updated : 24 Jun 2022, 12:33 AM

আমাদের বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশের জন্য কাজ করেছেন আর আপনি যে স্বপ্ন নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার বেশির ভাগ সপ্নই পূরণে সফল হতে পারছেন না আপনার বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কর্মের কারণে। অর্থ মন্ত্রী প্রতি বছর বাজেটে রাস্তা বাবদ অর্থ বরাদ্দ করেন। কিন্তু সেই অর্থ প্রকৃত অর্থে কোথায়, কেন সেই অর্থ দেশের কাজে খরচ করা হচ্ছে না, কখনো খোঁজ নিয়ে দেখেছেন ?? সমগ্র দেশের রাস্তা-ঘাটের এত খারাপ অবস্থা , এমনকি ঢাকা দেশের রাজধানী, সেই রাজধানীর রাস্তা-ঘাটের এত খারাপ অবস্থা কী আপনাদের চোখে পরে না ?? আপনারা দামী গাড়িতে চরেন, যে রাস্তা দিয়ে চলেন সেই রাস্তা থাকে চলাচলের খুবই উপযোগী। আপনারা কিভাবে বুজবেন সাধারণ মানুষের কষ্ট। দয়া করে দেশের রাস্তা-ঘাট অতি সত্তর ভাল করুন। দেশে গ্যাসের অভাবে বিদ্যুত কেন্দ্র, কল-কারখানা, বিদেশী বিনিয়োগ যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনারা দেশের গ্যাস অন্যের কাছে যে ভাবে দিয়ে দিচ্ছেন, দেশের আইন শৃংখলার এত কারন অবস্থা, এইসব কিছু মোটেও ঠিক হচ্ছে না। একবার সাধারন মানুষদের মধ্যে জরিপ চালিয়ে দেখুন, যে সমস্ত মানুষ যে আশা-প্রত্যাশা নিয়ে আপনাদের কে নির্বাচিত করেছিল, তাদের সেই প্রত্যাশা পূরণ না হবার জন্য আপনাদের উপর এখন ক্ষুব্ধ। হইত তার ফলাফল আগামী নির্বাচনেই পাবেন যদি আপনারা কোনও প্রকার কারচুপি না করেন, আজ বিএনপি এর যে অবস্থা তৈরি হয়েছে, হয়ত একদিন আপনাদের একি রকম অবস্থা তৈরি হবে। তাই দেশের মানুষের কষ্ট , আশা-প্রত্যাশা মাথায় রেখে দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু কাজ করুন….তাহলেই দেশের মানুষের কাছে যেতে পারবেন…