২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি শুধুই মারেন!

মোঃ হাসেম

Published : 12 Aug 2011, 12:19 PM

Updated : 24 Jun 2022, 12:34 AM

আজকের(১২-০৮-১১)প্রথম আলোর একটি খবরের শিরোনাম "তিনি শুধুই মারেন!"। আহম্মদ আলী। গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা তিনি। চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা—মার খাওয়ার তালিকা থেকে বাদ নেই কেউ।

দোষটা কিন্ত শুধু ওদের নয়।দোষ আমাদেরও।এর পরও আমরাই এই আহম্মদ আলী- বদি(কক্সবাজারের এমপি) দের বাক্সই ভোটে ভরে দেই। ওরা যে জোর করে করে আমাদের ভোট তদের বাক্সে ভরে নেয়, তা কিন্ত নয়।আমরাই বার বার ওদেরকেই নির্বাচিত করি।ওদের মিটিং মিছিলে ঝাঁপাইয়া পড়ি।অন্যদিকে ধানমন্ডির মত জায়গাতেও ডঃ কামাল হোসেনের মতদের জামানত বাজেয়াপ্ত করে দেই।সুতরাং আমরা দেশের মানূষ যতদিন না বদলাবো, ততদিন হাসিনা- খালেদার এই সাচ্চা সৈনিকদের কিল-ঘুষি,চড়-থাপ্পর,লাথি-গোঁতা,মারপিট,লাঞ্ছনা-গঞ্জনাই আমাদের নিয়তি।