২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

হাসান ইকবাল

Published : 09 Aug 2011, 10:52 PM

Updated : 24 Jun 2022, 12:34 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের সম্মান প্রথম বর্ষ ও ২০০৯ সালের চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রথম বর্ষের পরীক্ষা পূর্বনির্ধারিত ২০ আগস্টের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর এবং চতুর্থ বর্ষের পরীক্ষা ২১ আগস্টের পরিবর্তে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে। অবশ্য এই সাইটে এখন কিছুই পাবেন না।