২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১৪ অক্টোবর

ইমদাদ হক

Published : 05 Aug 2011, 11:38 AM

Updated : 25 Jun 2022, 11:06 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৪ অক্টোবর শুরু হচ্ছে। চলতি মাসের ১৬ তারিখ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির ওয়েবসাইটে ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনপত্রের মূল্য তিনশ টাকা
সভায় সকল ইউনিটের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে অনান্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।