২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া’র ১২ ভূঁইয়া

জিসান শাহরিয়ার

Published : 24 Jul 2011, 08:48 AM

Updated : 28 Apr 2022, 03:08 AM

সংবাদপত্র হল জাতির বিবেকের কণ্ঠস্বর। যেই কণ্ঠ সব সময় দেশ ও দশের কথা বলবে। আর সাংবাদিক ও সাহিত্যিকগণ জাতির বিবেক। এই সব কথা আজ যখন বলতে যাই তখন এভাবে বলতে মন চায়ঃ

"অনেক অনেক দিন আগের কথা বলা যায় সত্যযুগের কাছাকাছি সময়ে সংবাদপত্রকে জাতির বিবেকের কণ্ঠস্বর বলা হইতো। সেই কণ্ঠ সর্বদা দেশ ও দশের কথা বলিয়া বেড়াইতো। আর সাংবাদিক ও সাহিত্যিকগন জাতির বিবেক হিসেবে পূজোনিয় ছিলো।"

আজ পুঁজিপতিদের হাতে সংবাদপত্র, সাংবাদিক ও সাহিত্যিকগণের লাগাম। সংবাদপত্র প্রতিষ্ঠার আগেই বা সাংবাদিক নিয়োগের পূর্বেই পুঁজিপতি প্রভুর স্বার্থ কিভাবে রক্ষা করতে হবে তার দিকনির্দেশনা বা কৌশলপত্র তৈরি হয়ে থাকে। জনাব সোবহান, সালমান এফ রহমান, তারেক রহমান, মোসাদ্দেক আলি ফালু , সাদেক হোসেন খোকা ও তপন চৌধুরী সাহেব।

একজন প্রখ্যাত ভূমি দস্যু আরেক জন শেয়ার বাজারের তুফানি দরবেশ ৩য় জন দুর্নীতি শিল্পের কারিগর অন্যজন কারিগরের সহযোগী এবং তুফানি দরবেশের নয়া দোস্ত সর্ব শেষ জনের পুরব জন মহানগর ঢাকার নির্বাচিত নবাব সর্ব শেষ জন টাকার কুমির ও শখের বশে বেশ কিছু দিন দেশ ও দশের তত্ত্বাবধান করেছিলেন।

দৈনিক কালের কণ্ঠ পিঙ্ক সিটি কে এক হাত দেখে নিলো, দেখে নেয় সরকারি প্রকল্পকেও শুধু দেখতে পায়না উপরের দিকে, উপরে প্রভু থাকে তো! ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ও টিভি'র ভাব দেখে মনে হয় শেয়ার বাজারে যা হলো সবই তকদিরের লিখন, দরবেশের খানকা বলে কথা। চ্যানেল ওয়ান কোমায় আছে এক দিন আবার জেগে উঠবে কোন এক যুবরাজের জাদুর ছোঁয়ায়। এন টিভি অপেক্ষায় আছে আরেক বয়স্ক নায়কের অপেক্ষায় বলতে পারেন চেহারা সুরতে বাংলার অমিতাভ সে আসলেই প্রচারিত হবে 'শাইখ রহমানের পতন' নামক গরমা গরম সিনেমার মত দ্বিতীয় কোন সিনেমা। প্রতিনিয়ত ঢাকা বাসি উন্নয়নের বৈশাখী ঝড়ের উপর থাকে কারন ডিসিসি'র ভিতরে সর্বদাই সুনীতির সুনামি বয়ে যায় তার উপর বৈশাখী টিভি একটা ঝড়ো রিপোর্ট জন সম্মুখে পেশ করতে পারে। মাছরাঙ্গা দু'দুটো পাঙ্গাস মাছকে একুরিয়ামে ভরেছিল তা কোন চিল শকুন বা জাউলার কাজ না কিন্তু এই ওরাই যেভাবে শ্রমিকের রক্ত চুষে খায় তা জনাব ড্রাকুলাও পারবেনা।

মুহতারাম আনিসুল হক ও ইমদাদুল হক মিলন বাংলাদেশী সাহিত্তের দুজন মহীরুহ ও দুটি ধারা এবং অবশ্যই মাননীয় শ্রদ্ধেয় ও পূজনীয়। তারা এখন দেশ ও দশের সেবা বাদেও ভূমি দস্যু ও দুর্নীতিবাজদের্ও খোঁজ খবর রাখে যতই হোক ওরাও মানুষ। আমাদের সাহিত্যিকদের মানবতাবোধ খুবই প্রবল!!