২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস রোধে সচেতন করার চেষ্টা চলছে রংপুরে

তন্ময় সাগর

Published : 09 Apr 2020, 12:14 AM

Updated : 23 Jun 2022, 11:09 PM

দেশে এখন বেশ কয়েকটি জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে। চলমান সচেতনতামূলক কার্যক্রমে তাই আগের চেয়ে তোরজোরও বেড়েছে।

রংপুর মহানগরীর ধাপে জেল রোডে বেসরকারি একটি হাসপাতাল কর্তৃৃপক্ষকে পথচলতি সাধারণ মানুষকে ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করতে দেখা গেল ৩০ মার্চ দুপুরে।

অ্যাম্বুলেন্স  না পাওয়ায় হাসপাতালের রোগীরা অটোরিকশা করেই বাড়ি ফিরছেন।

পরিবহন থেকে সংক্রমণ হতে পারে তাই একটি ব্যাটারি চালিত অটোরিকশায় জীবাণুনাশক ছিটিয়ে দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী।