২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় আসছে পার্থ প্রতিমের ‘খোলা হাওয়া’

তন্ময় সাগর

Published : 21 Jan 2020, 04:26 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM

পার্থ প্রতিম দে'র 'খোলা হাওয়া' পড়লে একেবারে শেষে এসে থমকে যেতে হবে। ট্র্যাজিক ব্যাথায় কাতর হতে হবে। গল্প খুব সাদামাটা। শেষ অবধি না গেলে গল্পটা একেবারেই টিপিকাল মনে হবে। গল্পে যখন আরেক নারী চরিত্রের প্রবেশ ঘটে তখনও একটা পর্যায় পর্যন্ত মনে হবে – এ তো জানা কথাই। গল্পের ট্র্যাজেডি বুঝতে আপনাকে শেষ পর্যন্ত যেতেই হবে। এমনকি এক পাতা পড়া বাকি রাখলেও পাঠক এই ট্র্যাজেডির নাগাল পাবেন না। গল্পটা যে সাধারণ হয়েও অসাধারণ সেটা জানতে পারবেন না।

পার্থ প্রতিমের প্রথম বই এটি। প্রথম হলেও ভাল লাগবে আপনার। তবে ঘটনার বর্ণনা কখনো কখনো একঘেয়ে ও দীর্ঘ মনে হয়েছে। এতো খুঁটিনাটি বর্ণনা অনেক লেখকই দিতে চা না এখন। জানা কথা ও ঘটনা মানুষের কাছে সহজ ও একঘেয়ে মনে হয়। গল্পের ট্র্যাজেডি অবধি যেতে পাঠকের ধৈর্য্যচ্যুতি না ঘটলে  জানা গল্পেরও যে অজানা দিক ও ট্র্যাজিক পরিণতি হতে পারে সেটার নাগাল পাবেন পাঠক। গল্পের প্রধান নারী চরিত্রের পরিণতি, নায়কের পরিণতি ভেবে পাঠক একটু হলেও ব্যাথাতুর হবেন। সেখানেই লেখকের সার্থকতা। পার্থের সার্থকতা।

পার্থের এই ট্র্যাজেডির নাগাল পাবেন বইমেলায় শুদ্ধ প্রকাশের স্টল নং ৭০২ এ। পার্থ ও খোলা হাওয়ার জন্য শুভ কামনা।