২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেম সমাজ না জঙ্গী লাঠিয়াল বাহিনী??

মোঃ হাসেম

Published : 11 Jul 2011, 12:10 PM

Updated : 24 Jun 2022, 12:37 AM

আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান খবর এবং এর সাথে একটি ছবি।গতকালের হরতালে পুলিশের মূখোমূখি জঙ্গীরূপি এক লাঠিয়াল বাহিনী!
কি ভয়ংকর চিত্র রে ভাই!!এই লাঠিয়াল বাহিনী না কি আমাদের আলেম সমাজ!! এদের কে বলা হয় আলেম!এরা আলেম নয় আলেম সমাজ তথা শান্তির ধর্ম ইসলামেরও কলংক। আলেম সমাজ তথা ধর্মের লেবাসধারী কতগুলি জঙ্গী চরিত্রের মানূষ। খাটি আলেমরা কোন দিন এরকম জঙ্গী লাঠিয়াল বাহিনী হতে পারেনা।কোন অবস্থাতেই ইহা ইসলামের শিক্ষা নয়।খালেদা জিয়ার দল বিএনপি এই জঙ্গীদেরকেই সমর্থন করে।অবশ্য ইহাই স্বাভাবিক।

গতকালের প্রথম আলোর প্রধান খবর-"বিএনপি-জামায়াতের সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর যোগাযোগ"-পড়ে হাসি পাওয়ার মতো।"বিএনপি-জামায়াত"আবার অধর্মভত্তিক দল হলো কবে?এরা এবং এদের আদর্শ(?)ই,বরাবরই বিএনপি'র আদর্শ এবং মূল চেতনা ও শক্তি। বিএনপি'র ক্রাউন প্রিন্স তারেক জিয়ার মা'র পেটের ভাই।আমরা নানান মতলবে জোর করে খালেদা জিয়াদেরকে এদের বাইরের কিছু মনে করার চেষ্টা করি।